গত তিন মাসের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অবরোধ-হরতাল দিয়ে দুর্নীতির দুই মামলা থেকে অব্যাহতি পেতে চাইলেও খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হয়েছে।
নিজের ভুল বুঝতে পেরে আদালতে আত্মসমর্পণ করায় তিনি বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদ জানান।
এছাড়া নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধ্বংসাত্মক আন্দোলন থেকে বের হওয়ার পথ তৈরি করে দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তোফায়েল আহমেদ।
হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনীতির তেমন কোনো ক্ষতি হয়নি—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে তৈরি পোশাক শিল্পে যা লোকসান হয়েছে তা পুষিয়ে নেয়া সম্ভব হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: