রাজনীতি

সিটি নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চায় বিএনপি: কামরুল

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

বিএনপি লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলে সিটি নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চায়—বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রোববার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নানের ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনায় এ কথা বলেন।

আমরা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই, অহেতুক উল্টাপাল্টা কিছু বলবেন না—এ কথা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, লেভেল প্লেইং ফিল্ড মানে এই না, যারা মানুষ মেরেছে তাদের পুলিশ খুঁজবে না। যারা জেলে আছে তাদের ছেড়ে দিতে হবে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তারা যত বড়ই হোক না কেন। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, সুবোধ, শান্ত-শিষ্টের মতো আদালতে আসলেন, তাহলে হরতাল-অবরোধ ডেকে মানুষ হত্যা করলেন কেন?

কামরুল ইসলাম বলেন, আদালতে গেছেন, দীর্ঘদিন যান না। এটা মামলাকে বিলম্বিত করার কৌশল। আদালত তাকে জামিন দিয়েছে। আশা করি, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। বিচার বিলম্বিত করার আর কোন কৌশল নিবেন না।

নয়াপল্টনের কার্যালয়ে না যাওয়াটা বিএনপি নেতাদের সাহসের অভাব বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

সংগঠনের কার্যকরী সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ