রাজনীতি

গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে হবে বিএনপি নেত্রীকে: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

সন্ত্রাস ও জামাতকে পরিত্যাগ করেই বিএনপি নেত্রীকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া ঘরে ফেরায় জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে—উল্লেখ করে সুরঞ্জিত বলেন, গত তিন মাসে বিএনপির সহিংস রাজনীতির শিকার মানুষগুলোর কথা খালেদা জিয়াকে ভাবতে হবে।

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রিভিউ আবেদনের নিষ্পত্তি হওয়ার বিলম্বের কারণ নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, বিষয়টি বোধগম্য নয়।

রিভিউ আবেদনগ্রহণ ও শুনানির নজির মানবতাবিরোধী মামলার বিচারে নেই— এমন মন্তব্য করে সরকারের মন্ত্রীদের আরো বাকসংযমী হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ উপদেষ্টা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ