আপিল বিভাগ যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখায় জনগণের আশা, আকাঙ্খার প্রতিফলন ঘটেছে— উল্লেখ করে এর মাধ্যমে আদালতে সর্বোচ্চ ন্যায় বিচার হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোঃ নাসিম।
সোমবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
এসময় নাসিম আরো বলেন, জনগণ ছাড়া আওয়ামী লীগ কারো সঙ্গে সমঝোতা করে না।
সভায় সিদ্ধান্ত হয় মুজিবনগর দিবসে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটিকে যথাযথ ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালন করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবার প্রতি আহ্বান জানান মোঃ নাসিম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: