রাজনীতি

সহিংসতা করে কোনো লাভ হবে না: কামরুল

কামরুল
কামরুল

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সন্ত্রাসীদের মাঠে না নামাতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের বিএনপি-জামাত জোটের হরতাল-অবরোধের প্রতিবাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সহিংসতা করে কোনো লাভ হবে না। সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর করা হবে। কাউকেই রেহাই দেওয়া হবেনা।

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকরের পাশাপাশি অন্যদের রায়ও কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানান কামরুল ইসলাম।

এ সময আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জবাবদিহি করতে হবে।

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার নামে সন্ত্রাসীদের মাঠে নামালে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে অপর এক মানববন্ধনে যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সিটি করপোরেশন নির্বাচনে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

একই অনুষ্ঠানে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ