আন্দোলনের নামে টানা ৯২ দিন নিজেকে অবরুদ্ধ রেখে খালেদা জিয়া শূন্য হাতে বাড়ি ফিরে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে জামাতের অযৌক্তিক হরতালের প্রতিবাদে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে জঙ্গিবাদের নেত্রী আখ্যায়িত করে তাকে রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলেন হাছান মাহমুদ।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে লেভেলপ্লেইং ফিল্ড তৈরির জন্য নির্বাচনী প্রচারণায় মন্ত্রীদের অংশগ্রহণের বিধান প্রবর্তনের জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান তিনি।
আর প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি সমর্থিকদের প্রতিহত করারও আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: