সরকারবিরোধী আন্দোলনের মধ্যে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ গঠন করেছে বিএনপি। এ ফোরাম থেকেই নির্বাচনে বিএনপি প্রার্থী সমর্থন দেয়া হবে।
অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ নেতৃত্বাধীন ‘শত নাগরিক কমিটির’ ব্যানারে প্রার্থী সমর্থন দেয়ার কথা আলোচনায় উঠলেও তা নিয়ে বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতারা আপত্তি তোলেন।
এর মধ্যেই মঙ্গলবার রাতে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ গঠনের ঘোষণা আসে, যাতে আহ্বায়ক হয়েছেন শত নাগরিক কমিটির অধ্যাপক এমাজউদ্দীন, আর সদস্য সচিব করা হয়েছে পেশাজীবী পরিষদের নেতা শওকত মাহমুদকে।
উল্লেখ্য, ২৮ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ২০ দিন আগে অধ্যাপক এমাজউদ্দীনের স্বাক্ষরে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ প্যাডে পাঠানো বিবৃতিতে এ ফোরাম গঠনের ঘোষণা দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: