সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের মাঠে নামাতে বিএনপি আদালতকে ব্যবহার করছে— মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাজনৈতিক আন্দোলনের নামে দেশব্যাপী নাশকতার সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি আগেও সন্ত্রাসীদের ছাড়া চলতে পারেনি। এবারো নির্বাচনকে সামনে রেখে কারাগারে থাকা সন্ত্রাসীদের মুক্ত করতে চেষ্টা করছে।
সব দলের অংশগ্রহণে এ নির্বাচনকে বানচাল করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কামরুল বলেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্র মহল অপচেষ্টা চালাচ্ছে।
আইন মেনেই সকল প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ে তার ফাঁসির রায় কার্যকর হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।