হিংসার পথ পরিহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিপন বলেন, সিটি নির্বাচনকে সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক করতে নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাগারে আটক দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি দিতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার করছে তাতে ভোটাররা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেতে পারবেন কি-না, সে ব্যাপারেও সংশয় প্রকাশ করেন বিএনপিরএ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: