যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় বিলম্বজনিত বিচারহীনতার সংস্কৃতি চলছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। চলমান বিচার প্রক্রিয়ায় চিহ্নিত অপরাধীদের বিচার সম্পন্ন করা সম্ভব হবে না বলেও জানান তিনি।
শনিবার রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বিচারহীনতার সংস্কৃতি, সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদ: আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের তিনি এ কথা বলেন।
এ সময় সমস্যা সমাধানে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোসহ বিচার প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের তাগিদ দেন তিনি।
ড. আবুল বারকাত বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তালিকাভুক্ত ৫৫৬ জন যুদ্ধাপরাধীর মধ্যে গত ৫ বছরে রায় হয়েছে ১৭ জনের মামলার। সাজা কার্যকর হয়েছে একজনের। কারাগারে মৃত্যু হয়েছে ২ জন যুদ্ধাপরাধীর। মামলা চলমান রয়েছে ১৮টি। বিচার প্রক্রিয়ার এমন অবস্থাকে বিলম্বিত বিচার প্রাক্রিয়া বলে মন্তব্য করেন তিনি।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাসহ সরকার উৎখাত করতে দেশে ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ করে এ অর্থনীতিবীদ বলেন, জামাতকে সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।