বোমা হামলাকারী, সন্ত্রাসী ও যাদের বিরুদ্ধে ইন্টারপোল রেড এলার্ট জারি করে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বুধবার রাজধানীতে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইন্টারপোল এ পর্যন্ত ৩০ জন বাংলাদেশি সন্ত্রাসীর বিরুদ্ধে রেড এলার্ট জারি করেছে, তারেক রহমান তাদের মধ্যে একজন। এটা জাতির জন্য লজ্জাজনক।
এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধের নামে গোটা দেশবাসীকে ৩ মাস অবরুদ্ধ করে প্রায় দেড়শ লোককে পুড়িয়ে মেরেছেন বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: