আইন মেনে প্রার্থীদের হয়ে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় তিন সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়েই ভোটাররা বিএনপি-জামাতকে না বলবে বলেও মন্তব্য করেন।
সিটি করপোরেশন নির্বাচনক সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই অনুষ্ঠিত হবে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ীই দলীয় প্রার্থীদের হয়ে কেন্দ্রীয় নেতা ও কর্মীরা কাজ করবে। সে ক্ষেত্রে আইনের কোনো ব্যতয় করা যাবে না।
জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে সে রায় মেনে নিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষীকিকে সামনে রেখে গঠনকে ঢেলে সাজাতে তৃণমূল পর্যন্ত কাজ করতে কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।