নির্বাচনের কমপক্ষে ৭ দিন আগে বিচারিক ক্ষমতা দিয়ে ঢাকা ও চট্টগ্রামে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে সকলের জন্য বাসযোগ্য নিরাপদ ও পরিচ্ছন্ন আদর্শ ঢাকা গড়ে তোলার লক্ষ নিয়ে ইশতেহারের মূল বক্তব্য তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব শওকত মাহমুদ। নগরের উন্নয়নে ১৭টি ক্ষেত্রে কাজ করার কথাও উল্লেখ করা হয় ইশতেহারে।
এখনো বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে এমন দাবি করার পাশাপাশি বলা হয়েছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি।
এদিকে, ঢাকায় বিএনপি সমর্থিত প্রার্থীরা ‘আদর্শ ঢাকা আন্দোলন’ সংগঠনটিন ব্যানারে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: