সিটি করপোরেশন নির্বাচনকে কলুষিত করতে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করেন তিনি।
সুরঞ্জিত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনা করে বলেন, এটি হবে সকলের কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন।
বাংলা বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীর উত্যক্ততার শিকারে ঘটনার দায় পুলিশকে নিতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত অপর এক আলোচনা অনুষ্ঠানে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
হরতাল অবরোধে যারা নাশকতা চালিয়েছে তাদের ভোটাধিকার বাতিলের আহবান জানান খাদ্যমন্ত্রী।