রাজনীতি

বিএনপি প্রার্থীরা নির্বাচন প্রচারে বাধাগ্রস্ত হচ্ছেন: হান্নান

হান্নান শাহ্
হান্নান শাহ্

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি— উল্লেখ করে নির্বাচন প্রচারে বাধা দেয়া হচ্ছে প্রার্থীদের বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ্। শুক্রবার নয়াপল্টনে দলের সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।

হান্নান শাহ্ বলেন, সরকারি দল ও পুলিশের বাধায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন না এবং কমিশন এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে। এছাড়া প্রহসন ঠেকাতে নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দেয়ার কথাও বলেছেন তিনি।

এ সময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আবারও নিবার্চনে সেনা মোতায়েনের দাবি জানান।

একই অনুষ্ঠানে আরেক স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। এতে আচরনবিধি ভঙ্গের কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, অপর এক আলোচনায় বিএনপি সমর্থিত ‘আদর্শ ঢাকা আন্দোলনে’র আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, ৫ জানুয়ারির মতো সিটি নির্বাচন প্রহসনের হলে জাতি সরকার ও নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না।

এছাড়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেনও নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ