সিটি নির্বাচন প্রচার প্রচারণায় আচরণ বিধি নিষেধ থাকলেও দলের চেয়ারম্যানের প্রার্থীদের পক্ষে কথা বলার অধিকার রাখে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শুক্রবার বিকেলে রাজধানীর জুড়াইনে এক কর্মী সভায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি শ্যামপুর-কদমতলী থানা আয়োজিত কর্মী সভায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণার পাশাপাশি তিনি নিজে আরো একবার ক্ষমতায় আসতে জনগণের কাছে সুযোগ চান।
এছাড়া পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণী লাঞ্চনার ঘটনাসহ দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এসময় হরতাল- অবরোধে ১৫৩ জন মানুষ মারা যাওয়ার ঘটনায় বিএনপির পাশাপাশি সরকারের ব্যর্থতা রয়েছে বলে এরশাদ মন্তব্য করেন।
দেশের এ পরিস্থিতির পরিবর্তন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।