রাজনীতি

খালেদা জিয়ার প্রচারণার বিষয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রচারণা চালানোর বিষয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিপন বলেন, সরকার বিভ্রান্তিকর তথ্য দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।

সরকার উদ্যেশ্যপ্রণোদিত হয়ে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

রোববার উত্তরায় মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে কয়েক দফায় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের কালোপতাকা বিক্ষোভের মুখে পড়েন খালেদা জিয়া। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বাস পুড়িয়ে বাস প্রতীকে ভোট চান কিভাবে?

এসব প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান বলেন, এ ধরনের আচরণ নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন সরকারি কোনো পদে নেই। তাই আইন অনুযায়ি নির্বাচনী প্রচারে তার কোনো বাধা নেই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ