বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতি এভাবে হামলা-মামলা চালালে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজউদ্দিন আহমেদ।
মঙ্গলবার রাজধানীর পল্টনে আদর্শ ঢাকা আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এমাজউদ্দিন বলেন, কারওয়ানবাজারে নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কতিপয় মন্ত্রীর বক্তব্যের জের ধরেই হয়েছে।
বিএনপি সমর্থিত প্রাথীদের প্রচারণা ও গণসংযোগে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) শওকত মাহমুদ ও কবি আব্দুল হাই শিকদারসহ প্রমুখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: