রাজনীতি

খালেদা প্রচারণার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচারণার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে সিটি করপোরেশন নির্বাচন বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বুধবার রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনী আচরণ ভঙ্গ থেকে খালেদা জিয়াকে বিরত রাখতে কমিশনের প্রতি আহবানও জানিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বিএনপি।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা আচরণ বিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন দাবি করে যেকোনো ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের আহবানও জানান তিনি।

এদিকে, বাংলাদেশ সাম্যবাদী দলের আয়োজিত আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সিটি করপোরেশন নির্বাচন বর্জন করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচারণার নামে উৎসব মুখর পরিবেশকে অশান্ত করার পায়তারা করছেন বলে মন্তব্য করেছেন।

এ সময় মেনন বলেন, নির্বাচনী আচরণ ভঙ্গ করে ১৪দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন বিএনপি নেত্রী।

এসময় তিনি আরো বলেন, মার্কসবাদ থেকে শিক্ষা নিয়ে জীবন না গড়ার সমাজে জঙ্গীবাদের উত্থান হচ্ছে। বর্তমানে ২৯টি জঙ্গি সংগঠন সক্রিয় আছে বলেও জানান এ নেতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ