রাজনীতি

নাশকতার জন্য খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

অবরোধ-হরতালে নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে কোনো রকম বাধা দেয়ার ইচ্ছা সরকারের নেই। বিএনপি নেত্রী জ্বালাও-পোড়াওয়ে উসকানি দেয়ার জন্যই জনগণ ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালাচ্ছে।

নাগরিক হিসেবে একজন অপরাধীরও নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করেছে বলেই তিনি নিরাপদে বাসায় ফিরতে পেরেছেন।

ধ্বাংসাত্মক কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়া রাজনীতিতে অযোগ্য হয়ে পড়েছেন মন্তব্য করে ইনু বলেন, আন্দোলনের নামে সহিংসতার জন্য তাকে আইনের আওতায় আনা উচিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ