রাজনীতি

সেনা মোতায়নের সিদ্ধান্ত জনগণের সঙ্গে প্রতারণা: হান্নান শাহ

 হান্নান শাহ
হান্নান শাহ

নির্বাচন কমিশনের সেনা মোতায়নের সিদ্ধান্ত জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। ক্যান্টনমেন্টে নয় নির্বাচনী এলাকায় সেনাবাহিনী দেখতে চায় জনগণ বলেও জানান তিনি।

শুক্রবার রাজধানীর শাজাহানপুরে বিএনপি সমর্থিত দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী-সাংসদদের কথায় নির্বাচন কমিশন চলছে— এমন অভিযোগ করে হান্নান শাহ বলেন, যতই বাধা আসুক সিটি নির্বাচনের পথ থেকে বিএনপি সড়ে দাঁড়াবে না।

নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে না রেখে ক্যান্টনমেন্টে রাখার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপির এ নেতা।

ঢাকা সিটির ৯৯% ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে প্রভাবিত করে নীলনকশার নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের প্রতিশোধ ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচনের নেবে বিএনপি।

সিটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সেনাবাহিনীকে রিজার্ভ ফোর্স হিসেবে না রেখে সকল নির্বাচনী এলাকায় মোতায়নের দাবি জানান মাহবুবুর রহমান।

এ নির্বাচনে সেনাবাহিনী দৃশ্যমান থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি'র এ নেতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ