সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত—এটা বুঝতে পরে বিএনপি সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র মো. নাসিম। শনিবার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সভায় তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মুখপাত্র মো. নাসিম বলেন, সিটি নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যথেষ্ট। একটি উদ্দেশ্য নিয়ে বিএনপি সেনাবাহিনী চাইছে, যা উস্কানিমূলক।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অস্ত্র আর কর্মীবাহিনী নিয়ে মাঠে নেমে খালেদা জিয়া নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।
এ জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে রোববার ১৪ দলের একটি প্রতিনিধি দল নির্বিচন কমিশনে যাবে বলে সিদ্ধান্ত হয় সভায়।
মো. নাসিম প্রশ্ন রাখেন, সেনাবাহিনী নামিয়ে কী উদ্দেশ্যে সাধন করতে চায় বিএনপি?
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: