সিটি নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আবারো প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
নির্বাচনকে বৈধতা দিতে কমিশন সরকার সমর্থিত পর্যবেক্ষক নিয়োগের নীল-নকশা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলানোর সময় কয়েকজনের আটক হওয়াকে নাটক ও মিথ্যাচার বলে মন্তব্য করেন রিপন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: