নির্বাচন বয়কট পূর্বপরিকল্পিত— উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, এটি ইস্যু সৃষ্টির অজুহাত। নাশকতার চেষ্টা করা হলে কঠোর জবাব দেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভোট শান্তিপূর্ণভাবে চলছে— মন্তব্য করে হানিফ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটির শান্তিপূর্ণভাবেই ভোট দিয়ে যাওয়ার আহবান জানান।
এ সময় সিটি করপোরেশন নির্বাচন বর্জনে বিএনপির ঘোষণা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলেও জানান হানিফ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: