রাজনীতি

পুনরায় নির্বাচনের দাবি হান্নান শাহ’র

হান্নান শাহ
হান্নান শাহ

প্রহসন ও কারচুপির সিটি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। শনিবার শ্রমিক দলের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচনের পর বিএনপি পরবর্তী কর্মকৌশল শিগগিরই ঠিক করবে বলেও জানান তিনি।

হান্নান শাহ বলেন, নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাইনি কেন অনেকে প্রশ্ন করেছেন। আমরা নীরব প্রতিবাদ করেছি। আমরা মনে করি, এটা ঠিক করেছি।

তিনি বলেন, দলের পরবর্তী কর্মকৌশল নির্ধারণে দ্রুতই নীতি-নির্ধারণী বৈঠক হবে।

নাগাদ আন্দোলনের পরবর্তী কর্মসূচি আসবে—এমন প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, ‘আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলাম। আমরা কখনোই সময়, দিক ও শক্তির কথা প্রকাশ করি না। আন্দোলনের পরবর্তী কর্মসূচির কথা বলছেন, অপেক্ষা করতে হবে।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ