সিটি নির্বাচনের ব্যর্থতা ঢাকতেই বিএনপি বিদেশি কূটনীতিকদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সিটি নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়েছে— উল্লেখ করে হাছান মাহমুদ অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অংশগ্রহণ করেছিল।
একইসঙ্গে শিক্ষক সমাজের প্রতি যারা রাজনীতির নামে মানুষ হত্যা ও জ্বালাও পোড়াও করে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকারও আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রচার সম্পাদক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: