এ সরকারের কাছে দেশের সাধারণ জনগণ কতটুকু নিরাপদ তা নিয়ে প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এ জালিম সরকার আর কতদিন ক্ষমতায় ঠিকে থাকবে।
রোববার রাতে গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, পর পর আমার ওপর হামলা হয়েছে, যারা আমার নিরাপত্তার দায়িত্বে ছিল তারা কিভাবে রক্ষা করেছে তা দেশবাসী জানেন। সুতরাং এ সরকারের কাছে দেশের জনগণ নিরাপদ নয়।
সিটি নির্বাচনের পর রাতে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: