জামাতকে গণতান্ত্রিক রাজনীতিতে রেখে সন্ত্রাসবাদ দমনের প্রচেষ্টা পথভ্রষ্ট হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশও এখন আল কায়েদার নেটওয়ার্কে ঢুকে পড়েছে।
এর মোকাবেলায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাজনীতিই একমাত্র পথ বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এখন জাতীয় সন্ত্রাসবাদের মধ্যে ঢুকে গেছে— এ বিষয়টি যুক্তরাষ্ট্রকেও অনুধাবন করতে হবে।
এসময় সুরঞ্জিত বলেন, অসার রাজনীতি আর বিধ্বস্তপ্রায় সংগঠন নিয়ে খালেদা জিয়ার রাজনীতি আজ পথভ্রষ্ট। জামাতের সঙ্গে সম্পর্ক রেখে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা বিএনপির জন্য বাধা হয়ে দাঁড়াবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: