প্রয়াত বিএনপি নেতা নাছির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনা উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলের স্হায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত পিন্টু স্মরণে দোয়া মাহফিলে তিনি বলেন, যে তদন্ত কমিটি গঠন হয়েছে তা লোকদেখানো।
পিন্টুর মৃত্যুর রহস্য উদঘটনে প্রয়োজনে বিএনপি তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিচারের আওতায় আনবে উল্লেখ করে নেতাকর্মীদের আগামী আন্দোলনে জোড়ালো ভুমিকা রাখার আহ্বান জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: