বিএনপিকে রক্ষা করার জন্য দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, শুধু দেশের মানুষই নয় বরং বিএনপির নেতারাও খালেদার জিয়ার কাছ থেকে মুক্তি চায়। বিগত ৯২ দিনে পেট্রোল বোমার আঘাতে প্রতিটি মৃত্যুর জন্য খালেদা জিয়াকে হুকুমের আসামী হতে হবে।
ভারতের লোকসভায় স্থলসীমা নির্ধারণ বিল পাস হওয়ার প্রসঙ্গ তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের দালালি করে না বরং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ন্যায্য হিস্যা আদায়ে বিশ্বাস করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: