দেশে বর্তমানে গণতন্ত্র নেই দাবি করে শান্তি-শৃঙ্খলা ফেরাতে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রিপন বলেন, দেশে কর্মসংস্থানের অভাবেই মানবপাচারের ঘটনা ঘটছে।
দোয়া মাহফিলে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: