রাজনীতি

খোঁজ মিলেছে বিএনপি নেতা সালাহউদ্দিনের

সালাহউদ্দিন
সালাহউদ্দিন

বিএনপির নিখোঁজ নেতা যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদর সন্ধান পাওয়া গেছে-- সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেঘালয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ফোনে তার সঙ্গে আমার কথা হয়েছে। এ মুহূর্তে সবার সহযোগিতা কামনা করেছেন।

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ‘নিখোঁজ’ হওয়ার তথ্য সাংবাদিকদের জানানোর দুই মাস পর তার ফোন পাওয়ার কথা জানান স্ত্রী হাসিনা আহমেদ।

এর আগে বিএনপি সূত্রে জানায়, ভারতের মেঘালয় রাজ্য থেকে তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সালাহউদ্দিন কথা বলেছেন।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সালাহউদ্দিনের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমেদের কাথা হয়েছে।

এদিকে,ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণএ বিষয়ে সাংবাদিকদের বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হয়েছিলেন বিএনপির এ নেতা। ওইসময় থেকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ