রাজনীতি

খালেদা জিয়ার নির্দেশেই আত্মগোপনে ছিলেন সালাহউদ্দিন

সুরঞ্জিত
সুরঞ্জিত

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ খালেদা জিয়ার নির্দেশেই আত্মগোপনে ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, সালাহউদ্দিনকে আত্মগোপনে রেখে গুম বলে পেট্রোলবোমার রাজনীতিকে আরও বড় করতে চেয়েছিলেন বিএনপি নেত্রী।

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমও খালেদা জিয়ার নির্দেশে আত্মগোপনে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

একের পর এক ব্লগার হত্যা হচ্ছে— উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, পুলিশ ধরতে চাইছে না বলে খুনীরা ধরা পড়ছে না।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির বর্ধিত সভায় দলটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সালাহউদ্দিন আহমেদ র‌্যাবের কাছে আছে বলে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ