রাজনীতি

সরকারের ইচ্ছাতেই সালাহউদ্দিনের নামে ইন্টারপোলের 'রেড নোটিস'

মো. শাহজাহান
মো. শাহজাহান

সরকারের ইচ্ছাতেই ইন্টারপোল বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে রেড নোটিস জারি করেছে –এ অভিযোগ করেছে দলটির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এ কথা বলেন।

এসময় সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নিতেও সরকারের সহযোগিতা চান তিনি।

বিএনপি দাবি, দুই মাস আগে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, সালাহ উদ্দিন র্যািবের কাছে আছেন। দুই মাস নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার ভারতের মেঘালয়ে পাওয়া যায় সালাহ উদ্দিনকে। তার হদিস মেলার পর থেকে বিএনপি অনেকটা চুপ রয়েছে।

বিএনপি চুপ কেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি নিশ্চুপ নয়, কৌশলগত দিক আছে। সালাহ উদ্দিন নিজেও এখনো অনেক বেশি আতঙ্কগ্রস্ত।

সরকারে উদ্দেশ্যে তিনি বলেন, সালাহউদ্দিনকে নিয়ে কোনো নিষ্ঠুর ও নির্দয় মন্তব্য না করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা ও সহায়তা করুন। তারা (সরকার) মানবিক আচরণ করবেন বলে আমরা প্রত্যাশা করি।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, মোহাম্মদ শাহজাহান কৌশলগত শব্দটি বলতে চাননি। কোনো কৌশল নয়, তারা চান আগে সালাহ উদ্দিন ফিরে আসুন। সালাহ উদ্দিনের প্রকৃত অবস্থা জানা দরকার। তার পরিবারের সদস্যরা দ্রুত মেঘালয়ে যাবেন। তখন তার প্রকৃত অবস্থা জানা যাবে। এরপর বিএনপি বক্তব্য দেবে।

অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, রেড অ্যালার্ট কিছু নয়। এটি সরকারের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা জানান, সালাউদ্দিন সম্পর্কে সরকারদলীয় নেতাদের মন্তব্য দুঃখজনক।

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি:

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত এ সভা শেষে ২৮ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৪ দিনব্যাপী কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

৩০ মে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলনে জানান, ২৮ মে থেকে ১০ জুন পর্যন্ত কর্মসূচি পালন করা হবে।

এর মধ্যে ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। এর পর প্রতিদিন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আলোচনা সভার আয়োজন করবে।

আগামী ৩০ মে সকালে খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো হবে। ওই দিন সারা দেশে সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া ঢাকা মহানগর বিএনপির দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন খালেদা জিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ