বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতিকে ভুল বলে আখ্যা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা ছাড়া তাদের আর কোনো পথ নেই।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, ভারতের সঙ্গে সকল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদ দেশে ফিরে আসবেন। বিষয়টি নিয়ে বিএনপি যেন নতুন কোনো কৌশল না করে এমন মন্তব্যও করেন আওয়ামী লীগের এ নেতা।
সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যার ঘটনা মানুষকে স্তম্ভিত করেছে— উল্লেখ করে সুরঞ্জিত বলেন, সরকারকে এক্ষেত্রে তার অবস্থান পরিস্কার করতে হবে। আজ যারা ব্লগার হত্যা করছেন আগামীতে তারাই তালেবানিকরনের মাধ্যমে রাজনৈতিক সন্ত্রাস করে বেড়াবে বলেও জানান তিনি।