রাজনীতি

আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো হবে ভোট জালিয়াতির রেকর্ড: এমাজউদ্দিন

এমাজউদ্দিন আহমেদ
এমাজউদ্দিন আহমেদ

সিটি করপোরেশন নির্বাচনের সব অনিয়মের রেকর্ড সংরক্ষণ করা হয়েছে যা আগামী জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে— জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত সিটি করপোরেশন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনায় তিনি এ কথা জানান।

এমাজউদ্দীন আহমদ বলেন, ‘এই নির্বাচনের রেকর্ডপত্র আমাদের কাছে আছে। এগুলো প্রস্তুত রেখেছি। প্রয়োজন হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব রেকর্ডপত্র পৌঁছে দিতে আমরা প্রস্তুত আছি, পৌঁছে দেব। এ জন্য রেকর্ডপত্রগুলো গুছিয়ে রেখেছি।’

সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন ঘটনায় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সব অনিয়মের জন্য নির্বাচন কমিশন দায়ী।

বিদেশে শান্তিরক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের ব্যবস্থা নির্বাচন কমিশন করে দিয়েছে—এ অভিযোগ করে এমাজউদ্দীন বলেন, আমাদের দেশপ্রেমিক সৈনিক বাইরে যান শান্তিরক্ষার জন্য। তাদেরও হয়তো কোনো সময় প্রশ্নের সম্মুখীন হতে হবে। বলা হতে পারে, আগে নিজের দেশের শান্তিরক্ষা করবেন, না বিদেশের শান্তিরক্ষা করবেন? তাদের ডাকা হয়নি। ডাকলে তারা আসতেন। নির্বাচনে যা ঘটেছে, তারা থাকলে তা না-ও ঘটতে পারত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ