জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যদের মন্ত্রিসভায় থাকা বা পদত্যাগের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে দেশের চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় রওশন স্থলসীমান্ত চুক্তির জন্য ভারত ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এছাড়া থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় মানবপাচার বন্ধ এবং ঢাকা থেকে প্রশাসনকে বিকেন্দ্রিকরণের আহবানও জানান তিনি।
সাংগঠনিক দূর্বলতার কারণে জাতীয় পার্টি সিটি নির্বাচনে পরাজিত হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও সাংবাদিকদের জানান সংসদে বিরোধী দলের নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: