বিএনপি যতোই আন্তর্জাতিক শক্তির কাছে ধর্ণা দিক কেন, কেউ সরকারকে উৎখাত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার জাতীয় প্রেসক্লাবে কৃষক লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমু বলেন, পেট্রোল বোমা ছুঁড়ে ও রেল লাইন উপড়ে ফেলে মানুষ মারার রাজনীতি আওয়ামী লীগ করে না।
ভারতের পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় বিএনপি ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেও, নিজ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না জানানোয় দলটির সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবেও সমাদৃত হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: