রাজনীতি

সালাহ উদ্দিন শারীরিক অবস্থা অপরিবর্তিত

সালাহ উদ্দিন আহমেদ
সালাহ উদ্দিন আহমেদ

ভারতের মেঘালয়ে চিকিৎসাধীন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে—জানিয়েছেন দলের সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।

তিনি (সালাহ উদ্দিন আহমেদ) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার চিকিৎসার জন্য ভারত সরকারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিলঙে অবস্থানরত বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি এ কথা সাংবাদিকদের জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জনি টেলিফোনে দেশ টিভিকে জানিয়েছেন, সালাহ উদ্দিনের স্বাস্থের খোঁজ-খবর নিতে এখন পর্যন্ত তারা নর্থ-ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ অ্যান্ড মেডিসিন সায়েন্স হাসপাতাল-নেগ্রিমসে যেতে পারেননি।

তবে, স্থানীয় সময় বেলা ২টার পর প্রশাসনের অনুমতি নিয়ে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ এবং তিনি নেগ্রিমসে যাবেন বলে জানান জনি। কিডনিসহ বিভিন্ন শারীরিক সমস্যার উন্নত চিকিৎসার জন্য বুধবার নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর করা হয় সালাহ উদ্দিন আহমেদকে।

গত ১২ মে ভারতের মেঘালয় থেকে উদ্ধার হওয়ার পর সেখানকার একটি হাসপাতাল শিলংয়ে ভর্তি করা হয় তাকে।

উল্লেখ, ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে সালাজউদ্দিনের পরিবার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ