রাজনীতি

বিএনপিকে যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে: সুরঞ্জিত

 সুরঞ্জিত
সুরঞ্জিত

গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে হলে বিএনপিকে যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, সাম্প্রদায়িকতার রাজনীতি এদেশে চলে না, বিষয়টি খালেদা জিয়াকে বুঝতে হবে।

মুক্তবুদ্ধির চর্চার ওপর আঘাতকারীরা আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী— উল্লেখ করে এক্ষেত্রে সরকারকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি অভিজিৎ, অনন্ত হত্যার ধারাবাহিকতারই অংশ বলে মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

এদিকে, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে র্যা লিপূর্ব সমাবেশে নেতারা বলেন, যারা স্থল সীমান্ত চুক্তিকে গোলামির চুক্তি বলেছিল তারই আজ ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে।

এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যে রূপরেখা তৈরি করে গিয়ে ছিলেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে তা বাস্তবায়ন হচ্ছে।

তারা বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি বিল পাস শেখ হাসিনার ঐতিহাসিক অর্জন।

পরে আনন্দ র্যা লিটি বের হয়ে শাহবাগ, কাটাবন, সায়েন্স ল্যাবরেটরি মোড়, কলাবাগান হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ