ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে ফারাক্কার পানি সমস্যা সমাধান এজেন্ডার প্রথমে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চের ৩৯তম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বদরুদ্দোজা বলেন, নরেন্দ্র মোদির এ সফরে তিস্তা পানি চুক্তিও বাস্তবায়ন হবে।
তবে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাচার হওয়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে সরকার যথাযথ উদ্যোগ নিচ্ছে না বলে এসময় অভিযোগ করেন বিকল্পধারা সভাপতি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: