দেশ গভীর সংকটে রয়েছে আর এ সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করা এমন মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।
গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে— উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, দেশকে সংকট মুক্ত করতে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন অব্যাহত রাখতে হবে।
পরে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের আরেক স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: