যৌন নিপীড়নের ঘটনায় সরকারের যথাযথ দায়িত্ব পালনে অনীহা ও বিচারহীনতার সংস্কৃতির জন্যই দেশে প্রায়শই ধর্ষণের ঘটনা ঘটছে বলে দাবি করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
রোববার বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
এ সময় চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করে রিপন।
মানবপাচারের ঘটনায় সরকার নীরব ভূমিকা পালন করছে— অভিযোগ করে তিনি আরো বলেন, দেশে বেকারত্বের কারণেই মানবপাচারের ঘটনা বেড়েই চলেছে।
সরকার কৃষকদের ক্ষেত্রেও দমননীতি গ্রহণ করেছে— মন্তব্য করে রিপন বলেন, কৃষকরা ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তাদের মধ্যে দিন দিন অসন্তোষ বাড়ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: