পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনার বিচার না হওয়ায় রাজধানীতে অপরাধীরা গারো তরুণীকে গণধর্ষণে উৎসাহ পেয়েছে –এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
এছাড়া সরকারিভাবে বিদেশে জনশক্তি রপ্তানি কমে যাওয়ায় বর্তমানে মানুষ বিকল্প পথে বিদেশে পাড়ি জমাচ্ছে উল্লেখ করে তা বন্ধে সরকারকে পদক্ষেপ নেয়ারও অনুরোধ জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: