রাজনীতি

সরকারের দমন-পীড়নে নেতা-কর্মীরা রাজপথে নামতে পারেননি: নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

সরকারের দমন-পীড়নের কারণে দলের অনেক নেতা-কর্মী ও সাধারণ জনগণ বিগত আন্দোলনে রাজপথে নামতে পারেনি বলে স্বীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

সরকারের অন্যায় ও একনায়কোচিত শাসনের কারণে জনগণ ক্ষুব্ধ দাবি করে তিনি বলেন, সঠিক নির্বাচন হলে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবে।

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে নজরুল ইসলাম খান বলেন, নেতা-কর্মীদের নামে হয়রানিমূলক মামলা দিয়ে আর গুম-খুন করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ