দেশে গণতন্ত্রের সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতা চলছে— উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান, এ অবস্থা নিরসনে জাতীয় আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বুধবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মহিলা দল আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
লে. জে. মাহবুব এ সময় অভিযোগ করেন, সরকারের দমন-পীড়ন নীতি ও ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতার জন্যই রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
গণতন্ত্রের স্বার্থে সরকারকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথ থেকে সরে আসারও আহ্বান জানান বিএনপির এ নেতা।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
মোদীর সফরের মধ্য দিয়ে দু'দেশের অমিমাংসিত বিষয়গুলো সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।