রাজনীতি

আবারো হাসপাতালে সালাহউদ্দিন

 সালাহউদ্দিন
সালাহউদ্দিন

অসুস্থ হয়ে পড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ভারতের কারাগার থেকে আবার হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার রাতে তাকে নেগ্রিমস হাসপাতালে নেয়া হয়।

বৃহস্পতিবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মানস দাস কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছেন, শারীরিকভাবে সালাহ উদ্দিন অসুস্থ হয়ে পড়েছে, সুস্থ হলে আবারো তাকে জেলহাজতে পাঠানো হবে।

বুধবার বিকেলে আদালত নির্দেশে ১৪ দিনের হাজতবাসে হয় তার। ১৪ দিন শেষে তাকে আবারো আদালতে হাজির করা হবে জানিয়েছেন ভারতের টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মানস দাস।

গতকাল-বুধবার হাজির করার পর ১৪ দিনের জেলহাজতে পাঠায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তার বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে শিলং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।

স্থানীয় সময় বিকাল পৌনে ৩টায় সালাহউদ্দিনকে আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এর আগে গতকাল সালাহ উদ্দিন আহমেদকে চিকিৎসা শেষে নেগ্রিমস হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকরা।

মঙ্গলবারই তাকে থানায় নেয়া হয়— ভারতের টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মানস দাস এ তথ্য নিশ্চিত করেন। ওইদিন সন্ধ্যার পর থেকে তাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছেন সিটি পুলিশের ৪ জন কর্মকর্তা।

পুলিশ সূত্র জানিয়েছে, তাদের বিশ্বাস সালাহউদ্দিন ভারতে অনুপ্রবেশ করেছেন। কেননা, গোটা শিলং জুড়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে কাউকে অপহরণ করে চোখ বাধা অবস্থায় শিলংয়ে ফেলে গেলে তা ধরা পড়ার কথা কিন্তু তেমন কোনো প্রমাণ পায়নি পুলিশ।

যদিও এই বিএনপি নেতার দাবি, তাকে হাত পা বেঁধে শিলং গলফ মাঠে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

এদিকে, সালাহউদ্দিন স্বেচ্ছায় ভারতে অনুপ্রবেশ করেছেন- এমনটাই প্রাথমিকভাবে আদালতে পুলিশ উত্থাপন করবে বলে জানা গেছে। এর আগে সালাহউদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।

সালাহ উদ্দিন এখন শিলং পুলিশের হেফাজতে রয়েছেন—বুধবার তাকে আদালতে তোলা হবে বলে জানান শিলং পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ