বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে এবং শান্তিপূর্ণ অবস্থানে ফিরে এসেছে— উল্লেখ করে এ অবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার রাজধানীর বেইলী রোডে ‘ক্যাপিটাল সিরাজ সেন্টারের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি সন্ত্রাসের পথ ছেড়ে না দিলে তাদের ধ্বংস অনিবার্য—মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, চলতি বছরের শুরুর ৩ মাসে বিএনপি জোটের সৃষ্টি অরাজক পরিস্থিতি উপেক্ষা করেই অর্থনীতিসহ সর্বক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় সরকারের নানান উন্নয়নের কথা তুলে ধরেন আওয়ামী লীগের এ নেতা ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: