রাজনীতি

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা
জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।

এ সময় সমাধিপ্রাঙ্গণে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নীরবে দাঁড়িয়ে থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। সেখানে জাতীয়তাবাদী উলামা দলের দোয়া ও মিলাদেও অংশ নেন খালেদা জিয়া।

এছাড়াও ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলেও অংশ নেন বিএনপি চেয়ারপারসন। পরে সমাধি প্রাঙ্গণ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ধানমন্ডি, আজিমপুরসহ রাজধানীর বিভিন্ন জায়গায় গরীব দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন খালেদা জিয়া।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন মোহাম্মদ শাহজাহান, মাহবুবউদ্দিন খোকন, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাসুদ আহমেদ তালুকদার, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

এদিকে, দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সকালে খুলনা মহানগর বিএনপি'র কার্যালয়ের সামনে কালোব্যাজ ধারন করে সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। পরে শোক র‌্যালী বের করে জেলা ও মহানগর বিএনপি।

বিএনপি'র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে খুলনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ শহর ও আড়াইহাজারসহ বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি।

এছাড়াও জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা, যশোর, ভৈরব, নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা ও বিভাগীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ