ভারতবিরোধী রাজনীতি ভুল ছিল বলে স্বীকার করে নিতে বিএনপি'র প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীতে আয়োজিত আলোচনায় তিসি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ভারতবিরোধী রাজনীতি করেনি বলে বিএনপি নেতারা নির্জলা মিথ্যাচার করেছেন।
অতীতের মতো ভবিষ্যতেরও বিএনপি ভারতবিরোধী রাজনীতি করবে বলে এ সময় মন্তব্য করেন এ আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, ‘বিএনপি ২১ বছর ধরে ভারতের বিরোধিতা করেছে। এখনো করছে এবং ভবিষ্যতেও করবে।’
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: